1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বৃক্ষের টানে মেলায়, ছাদবাগানের গাছে আগ্রহ বেশি ক্রেতাদের

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পঠিত

রাজধানীর আগারগাঁওয়ে চলছে জাতীয় বৃক্ষমেলা। বৃক্ষমেলায় ছুটির দিনে দর্শনার্থীর ভিড় থাকলেও বিক্রেতারা বলছেন, ক্রেতার সংখ্যা তুলনামূলক কম।

বৃক্ষের টানে মেলায়, ছাদবাগানের গাছে আগ্রহ বেশি ক্রেতাদের

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, এদিন মেলায় ক্রেতা-দর্শনার্থীর ভিড় চোখে পড়ার মতো। পরিবার-পরিজন নিয়ে অনেকে মেলায় এসেছেন, ঘুরছেন, ছবি তুলছেন। অনেকে কিনছেন ইনডোর প্লান্ট, কেউবা কিনছেন লেবু, আমসহ ছাদ কৃষির জন্য অন্যান্য গাছ। যদিও বিক্রেতাদের দাবি, গাছ বিক্রি আশানুরূপ হচ্ছে না।

বৃক্ষমেলায় কথা হয় হোসেন নার্সারির সাদনাম হোসেনের সঙ্গে। বিজনেস ডাইজেস্টকে তিনি বলেন, আজ ছুটির দিনে লোকজন অনেক বেশি, তবে ক্রেতা কম। বেচাবিক্রি অন্যান্য ছুটির দিনের তুলনায় বেশ কম।

ইব্রাহিম নার্সারির মো. ইব্রাহিম হোসেন বিজনেস ডাইজেস্টকে বলেন, যত লোকজন দেখছেন তার তুলনায় ক্রেতা অনেক কম। এইবারের মেলা পুরোটাই এমন যাচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর