1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চাঁদপুর সাহিত্য পরিষদের ১৭ সদস্যের কমিটি গঠন

সাহিত্য ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পঠিত

চাঁদপুর সাহিত্য পরিষদের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে প্রথমবারের মতো সভাপতি হয়েছেন কবি ও কথাশিল্পী ম. নূরে আলম পাটওয়ারী। সাধারণ সম্পাদক হয়েছেন কবি সুমন কুমার দত্ত। কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

কার্যনির্বাহী পরিষদের অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি দন্ত্যন ইসলাম ও আসাদুল্লা কাহাফ, যুগ্ম-সাধারণ সম্পাদক পান্থ ফরিদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ নয়ন, অর্থ-সম্পাদক কাজী সাইফ, দপ্তর সম্পাদক পলাশ কুমার দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইনুল তোহা।

নির্বাহী সদস্যরা হলেন—শাহমুব জুয়েল, দুখাই মুহাম্মাদ, আলমগীর হোসেন আঁচল, মো. জাহিদ হাসান, ফয়সাল মৃধা, হুসাইন মিলন ও সাদিয়া হোসেন মাধুরী।

চন্দ্রিমা উদ্যানে তরুণ লেখকদের সাহিত্য আড্ডা
সাহিত্য আড্ডা চৈতন্যের বৃত্তাবদ্ধতা দূর করে
সংগঠনটি জানায়, সম্প্রতি সাহিত্য একাডেমি চাঁদপুরের মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে চাঁদপুর সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠনে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। ১ জুলাই থেকে কমিটি দায়িত্ব পালন শুরু করে।

সাবেক সাধারণ সম্পাদক শাহমুব জুয়েল বলেন, ‘বিগত কমিটি অনেক ভালো কাজ করেছে। নতুন কমিটি গঠন একটি সাংগঠনিক প্রক্রিয়া। আশা করছি নতুন কমিটি সংগঠনকে গতিশীল করবে। সাহিত্যের উৎকর্ষ সাধনে ভূমিকা রাখবে।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘ভালো কিছু করার অপেক্ষায় আমরা। আশা করি সবার সহযোগিতায় সংগঠন তার লক্ষ্যে এগিয়ে যাবে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর