1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মাংস খাবার পর কিছু খাবার এড়িয়ে চলুন।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২১০ বার পঠিত

লাইফ স্টাইল ডেস্ক : কোরবানি ঈদে সবার ঘরেই মাংস খাওয়ার ধুম পড়ে যায়। তবে অতিরিক্ত মাংস খাওয়া আবার শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। ঠিক একইভাবে মাংস খাওয়ার পরপরই কিছু খাবার আছে যা এড়িয়ে যেতে হবে। না হলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে।

প্রতিটি খাবারেরই নিজস্ব খাদ্যগুণ থাকে। তার মধ্যে কিছু খাবারের পাচনক্ষমতা কম। ফলে তা মাঝে মধ্যে খেতে হয়, সবসময় খাওয়া যায় না। এ বিষয়ে ভারতের আয়ুর্বেদিক চিকিৎসক নিকিতা কোহলি সম্প্রতি তার ইস্টাগ্রামে একটি ভিডিও পোষ্ট করে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।

তার পোস্ট করা ভিডিওতে দেখানো হয়, মাংস খাওয়ার পরপরই দুগ্ধজাত খাবার কিংবা দুধ খেলে ঠিক কী ক্ষতিটা হতে পারে। এই বিশেষজ্ঞের মতে, আমরা যখনই আমিষ খাবারের পর দুধ খাই, তখনই তা পুষ্টিতে সমস্যা সৃষ্টি করে।

ফলে ত্বকের সমস্যাও হতে পারে। মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আবার দুধেও থাকে অনেকটাই প্রোটিন। শরীরে যখন অত্যধিক প্রোটিন লোড হয় তখন পাচনক্ষমতা তা আর সহ্য করতে পারে না। ফলে হজমে সমস্যা হয় এমনকি কারো কারো মারাত্মকভাবে অ্যালার্জির সমস্যা হতে পারে।

তাইলে এই সমস্যা থেকে মুক্তির উপায় কী?

এজন্য মাংস খাওয়ার পর ভুলেও দুগ্ধজাত খাবার খাবেন না। আর যদি ভুলে খেয়েও ফেলেন তাহলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাংস খাওয়ার অন্তত ২ ঘণ্টা পর দুধ বা দুগ্ধযাত দ্রব্য খাওয়া উচিত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর