1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

থাইল্যান্ডের জনপ্রিয় খাবার ম্যাংগো স্টিকি রাইস

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পঠিত

এখন তো পাকা আমের মৌসুম। আম দিয়ে নানা রকম খাবার তৈরি করা হয় । ভিন্ন কিছু খেতে চাইলে ম্যাংগো স্টিকি রাইস তৈরি করতে পারেন। ম্যাংগো স্টিকি রাইস হলো আঠালো ভাত মিষ্টি পাকা আম এবং নারিকেলের দুধ দিয়ে তৈরি একটি জনপ্রিয় থাই ডেজার্ট।

থাইল্যান্ডে এটি খুবই জনপ্রিয় খাবার। আপনিও চাইলে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন মজাদার, হালকা মিষ্টি স্বাদের ম্যাংগো স্টিকি রাইস। তাই দেরি না আজই করে বানিয়ে ফেলুন এই স্টিকি রাইস। জেনে নিন রেসিপি-

উপকরণ :
১. বিন্নি চাল ১ কাপ
২. পাকা আম ২টি (স্লাইস করা)
৩. নারিকেলের ঘন দুধ ১ কাপ
৪. চিনি আধা কাপ
৫.লবণ সামান্য
৬.সাদা তিল পরিমাণমতো

প্রস্তুত প্রণালি :
প্রথমে বিন্নি চাল ধুয়ে ১ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। ভেজানো চাল পাতিলে আধা ঘণ্টা স্টিম করে নিন। যদি স্টিমার না থাকে, তবে ১ কাপ চালে ১ কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে ভাত রান্না করে নিতে পারেন।

একটি পাত্রে নারিকেলের দুধ, চিনি এবং লবণ মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। চিনি গলে গেলে এবং দুধ কিছুটা ঘন হয়ে আসলে নামিয়ে নিন।

সেদ্ধ করা ভাত গরম থাকা অবস্থায় নারকেল দুধের মিশ্রণের সঙ্গে ভাতগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিন ১৫-২০ মিনিট। চুলাটা এসময় কিন্তু বন্ধই থাকবে। এরই মধ্যে বিন্নি চালের ভাতগুলো সুন্দরভাবে নারিকেলের দুধের সসের সঙ্গে মিশে মাখামাখা একটা ভাব আসবে। এবার একটা পাকা আম খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে স্টিকি রাইসের সঙ্গে পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর