1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১২৯ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সাহসী ছাত্রদের স্মরণে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) এই শিক্ষাবৃত্তির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর সূত্রে জানা গেছে, সরকারের ঘোষিত ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়েও ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে। যার প্রথম কর্মসূচি হচ্ছে এই শিক্ষাবৃত্তি। শিক্ষাবৃত্তি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানটি হবে রাজধানীর তেজগাঁওয়ে ড. ইউনূসের কার্যালয়ের করবী হলে।

অনুষ্ঠানে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হবে এবং সেখান থেকেই সরকারিভাবে স্মৃতি অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করা হবে।

আর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ ও সভাপতিদের নির্দেশ দিয়েছে, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার অথবা রেকর্ড করে কলেজ প্রাঙ্গণে বড় পর্দায় বা মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখানোর ব্যবস্থা নিতে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের দেশপ্রেম, প্রতিবাদ ও প্রতিরোধের বীরত্বগাথা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। একইসঙ্গে শিক্ষার্থীরা দেশপ্রেমে অনুপ্রাণিত হবে এবং শহিদদের স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর