1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কনার ডিভোর্সের পোস্ট, ন্যান্সি বললেন শেয়াল রানির বাণী

বিনোদন প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১২০ বার পঠিত

বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। বুধবার রাত ১১টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।

এরপর রাত ১২টার দিকে আরেক সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিও ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্ট নিয়ে চলছে আলোচনা। অনেকেই মনে করছেন, তিনি কনাকে ইঙ্গিত করেই পোস্টটি দিয়েছেন। কারণ, তার পোস্টে কনার দেওয়া পোস্টের একটা লাইন ব্যবহার করা হয়েছে।

ন্যান্সি লিখেছেন, ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ; এর সবই আল্লাহর ইচ্ছায় হয়- বাণীতে শেয়াল রানি।’

এদিকে ফেসবুকে এক দীর্ঘ পোস্টের শুরুতে কনা লিখেছেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে- সবই আল্লাহর ইচ্ছা।’ এরপর তিনি তার বিচ্ছেদের বিস্তারিত জানান।

ন্যান্সির পোস্ট দেখে নেটিজেনরা ধরেই নিয়েছেন, কনাকেই শিয়াল রানি বলেছেন গায়িকা। এর আগে গত বছরের ১৪ জুলাই ফেসবুকে একটি শেয়ালের ছবি দিয়ে কনাকে ইশারা করেই আরেকটি পোস্ট দিয়েছিলেন ন্যান্সি৷ সেসময় ‘তুফান’ সিনেমায় কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’ গানটি তুমুল জনপ্রিয়তা পায় দুই বাংলায়।

২০০০ সাল থেকে নিয়মিত গান করে যাচ্ছেন কনা। ২০০৫ সালে গানের ভুবনে পা রাখেন ন্যান্সি। দুজনই জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন। বহু হিট-সুপারহিট গান উপহার দিয়ে কোটি ভক্তের মনে জায়গা করেছেন। তবে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব চলমান বলে চাউর আছে গানপাড়ায়। তবে কখনোই সেসব নিয়ে সরাসরি মুখ খোলেননি তারা।

কনার সঙ্গে বিরোধ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি ন্যান্সি। আর কনাও ন্যান্সির ফেসবুক স্ট্যাটাসের কোনো প্রতিক্রিয়া দেখাননি কখনো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর