1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১২৮ বার পঠিত

ইরান আনুষ্ঠানিকভাবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসির) খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী শাদমানির মৃত্যুর কথা স্বীকার করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ ওই সদর দপ্তরের একটি বিবৃতি উদ্ধৃত করেছে। এতে বলা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি হামলার পর আঘাতের কারণে শাদমানির মৃত্যু হয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী ১৭ জুন এক বিবৃতিতে ঘোষণা করেছিল যে ‌‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে’ শাদমানিকে হত্যা করা হয়েছে।

শাদমানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন সহযোগী ছিলেন এবং দেশটির ‘যুদ্ধকালীন প্রধান কর্মী’ হিসেবে পরিচিত ছিলেন।

ইসরায়েলি বিমান হামলায় তার পূর্বসূরী গোলাম আলী রশিদ নিহত হওয়ার পর ১৩ জুন তাকে খাতাম আল-আম্বিয়ার কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর