1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কেমন হবে কুরবানির ঈদের সাজ?

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৪০ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক | গরমে ঈদের সাজ যেমন হবে ছবি-আবহাওয়ার সঙ্গে মিল রেখে ঈদে সাজগোজ করুন।

রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদের প্রস্তুতি বেশ ভিন্ন হয়। যেহেতু কোরবানি ঈদে সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত কমবেশি সবাই ব্যস্ত থাকেন কোরবানির মাংস কাটা, ভাগ করা, সংরক্ষণ, বিলানো ও অতিথিদের আপ্যায়নের কাজে।

তাই ঈদের দিন সকালের মেকআপ ও পোশাক হওয়া চাই ঘরোয়া ও যথাসম্ভব আরামদায়ক। এখন যেহেতু গরম, তার মধ্যে আবার বর্ষাকাল। তাই যখন তখন বৃষ্টি হতে পারে, আবার প্রখর রোদ্রজ্জ্বল দিনও হতে পারে। তাই এবারের ঈদে পোশাক ও সাজের ক্ষেত্রে বেশ সতর্ক থাকা উচিত। জেনে নিন আবহাওয়ার সঙ্গে মিল রেখে ঈদের সাজপোশাক কেমন হবে-

সকালের সাজ :

ঈদের দিন সকালে গোসল করে হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন। এক্ষেত্রে, সালোয়ার কামিজের পাশাপাশি কাফতান সেরা পছন্দ হতে পারে। গরমে ঘাম হওয়াটা খুবই স্বাভাবিক, তাই মেকআপের আগে কিছুক্ষণ বরফ ব্যবহার করুন মুখে। এতে মুখ বেশি ঘামবে না আবার মেকআপও সেট হয়ে থাকবে অনেকক্ষণ।

তারপর মুখে ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, প্রাইমার ব্যবহার করুন। সকালের সাজে বিবি বা সিসি ক্রিম ব্যবহার করলে একটা ন্যাচারাল লুক পাবেন। এ সময় ভারি কোনো ফাউন্ডেশন ব্যবহার করবেন না। এবার লুস পাউডার ব্যবহার করে নিন। আইব্রো এঁকে নিন হালকা করে।

চোখে কাজল না দিয়ে বরং আইলাইনার ব্যবহার করুন সকালের সাজে। মাশকারা বুলিয়ে নিন হালকা করে। কপালে একটা ছোট্ট টিপে দারুন দেখাবে আপনাকে। আর লিপস্টিক পরুন হালকা রঙের। সকালের সাজে চুল এলোমেলো না রেখে পরিপাটি করে বাঁধুন নিজের ইচ্ছেমতো।

কোরবানি ঈদের দিন। তবে সব কাজ শেষে দুপুরের খাবারের পরে অনেকেই বিকেলে এদিক সেদিক ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। আবার অনেক সময় বিকেলে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা বেড়াতে আসেন। সেক্ষেত্রে বিকেলের সাজে একটু স্নিগ্ধ আভা থাকতে হবে সাজে।

যদি ঘরেই থাকেন তাহলে আরামদায়ক পোশাক পরুন। নতুন কোনো সালোয়ার কামিজ পরুন। চাইলে শাড়িও পরতে পারেন। আর যদি বাইরে যান তাহলে একটু ভারি পোশাক পরতেই পারেন। পোশাকের সঙ্গে মিল রেখে সাজুন এ সময়।

ফুল কভারেজ ফাউন্ডেশন ব্যবহার করে উজ্জ্বল আইশ্যাডো, ব্লাশন, হাইলাইটার ও গাঢ় লিপস্টিক ব্যবহার করতে পারেন পছন্দসই। তবে অবশ্যই অতিরিক্ত সাজবেন না। এ সময় যখন তখন বৃষ্টি হতে পারে, তাই বোইরে যাওয়ার সময় ওয়াটারপ্রুভ মেকআপ ব্যবহার করুন। তাহলে বৃষ্টিতে ভিজলেও মেকআপ নষ্ট হবে না।

রাতের সাজ৷:

ঈদের রাতে অনেকেই বিভিন্ন দাওয়াতে যান কিংবা নিজেদের মতো করে ঈদ উদযাপন করতে বিভিন্ন প্ল্যান করেন। সেক্ষেত্রে রাতের সাজে একটু ভিন্নতা আনুন। ঝলমলে পোশাক পরতে পারেন রাতে। রাতের সাজ কিছুটা গর্জিয়াস হলে ক্ষতি নেই।

উজ্জ্বল রঙের পোশাক পরুন। মেকআপের ক্ষেত্রে নিজেকে অতিরঞ্জিত করবেন না। একে একে আইব্রো, চোখ সাজিয়ে নিন নিজের মতো করে। তারপর কন্টোরিং, ব্লাশন, হাইলাইটার ব্যবহার করে গাঢ় লাল, গোলাপি বা পছন্দের রঙের লিপস্টিক ব্যবহার করুন।

চুল ছেড়ে রাখতে পারেন। বড় চুল হলে ফ্রেঞ্জ বেণী কিংবা পনিটেইলও করতে পারেন। চাইলে হেড ব্রেইড ব্যান্ডগুলোও পরতে পারেন। পোশাকের সঙ্গে মিল রেখে জুয়েলারি পরুন। পোশাকে ভারি কাজ থাকলে হালকা জুয়েলারি পরুন। আর সিম্পল পোশাকের সঙ্গে পছন্দসই জুয়েলারি, চুরি ইত্যাদি পরতে পারেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর