1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

রাশিয়ার বিরুদ্ধে সুইডেনের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১০৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে সুইডেনের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ ওঠেছে। শুক্রবার (১৫ জুন) সুইডেনের আকাশ সীমায় প্রবেশ করে রাশিয়ার একটি যুদ্ধবিমান। এরপর সুইডেনের যুদ্ধবিমান এটিকে সরিয়ে দেয়।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম আকাশ সীমা লঙ্ঘনের বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে রুশ রাষ্ট্রদূতকে তলব করা হবে বলেও জানান তিনি।

বিলস্ট্রম বলেন, রাশিয়ার এমন পদক্ষেপের পর আমাদের জোট ও অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছি।

তবে সুইডেনে অবস্থিত রাশিয়ার দূতাবাস থেকে এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

সুইডেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার যুদ্ধবিমানটিকে প্রতিহত করতে গ্রিপেন যুদ্ধবিমান পাঠানো হয়েছিল।

সুইডিশ বিমান বাহিনীর প্রধান জোনাস উইকম্যান বলেন, ঘটনাটির মাধ্যমে সুইডেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার অভাব প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

বাল্টিক সাগরে সুইডেন ও তাদের মিত্ররা নৌ মহড়া চালাচ্ছে। এর মধ্যেই ন্যাটোর নতুন সদস্য সুইডেনের আকাশ সীমা লঙ্ঘন করলো মস্কো।

এর আগে ২০২২ সালেও একইভাবে সুইডেনের আকাশ সীমা লঙ্ঘন করেছিল রাশিয়ার যুদ্ধবিমান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর