1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভারতে বিমান বিধ্বস্ত : শোক জানিয়ে নরেন্দ্র মোদীকে বার্তা ড. ইউনূসের

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৩০ বার পঠিত

ভারতের গুজরাটে ২৪২ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৮ মিনিটে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই একটি আবাসিক এলাকায় গিয়ে ভেঙে পড়ে।

প্লেন বিধ্বস্তের ঘটনায় শোক জানানোর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আহমেদাবাদে ২৪২ যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবরে আমি স্তম্ভিত। এ মর্মান্তিক ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের সবার প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

বার্তায় তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আমাদের সকল চিন্তা ও প্রার্থনা নিহতদের এবং তাদের প্রিয়জনদের সঙ্গে রয়েছে। আমরা ভারতের জনগণ এবং সরকারের পাশে আছি এবং যে কোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর