1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভারতের আহমেদাবাদে একটি প্লেন বিধ্বস্ত, ছিলেন ২৪২ আরোহী

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১২৩ বার পঠিত

ভারতের আহমেদাবাদে একটি প্লেন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সময় প্লেনটিতে ২৪২ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে এনডিটিভি। ভারতীয় সংবাদমাধ্যমটি প্রথমে যাত্রীর সংখ্যা ২৫০ জনের বেশি বলে জানিয়েছিল।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রাজ্যের মেঘানি এলাকায় আদানি বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার প্লেন। ২৫০ জনের বেশি আরোহী নিয়ে প্লেনটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এটি দুর্ঘটনার কবলে পড়ে।

এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবি থেকে দেখা যাচ্ছে, মাটির নিচ থেকে গাঢ় ধোঁয়ার কুণ্ডলী উঠছে। অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে এবং কয়েকজন আহত যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ওই এলাকার যান চলাচল অন্য পথে সরিয়ে দিয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর