1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

বিডি নিউজ ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৬৩ বার পঠিত

যুক্তরাজ্যের লন্ডনে ঈদুল আজহার জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় লন্ডনের কিংসটন এলাকার কিংসমেডাও স্টেডিয়ামে এ নামাজ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে লন্ডনে অবস্থিত শত শত বাংলাদেশি ঈদের নামাজ আদায় করতে ওই মাঠে জড়ো হন।

ঈদের নামাজ আদায়ের সময় তারেক রহমানের পাশে ছিলেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন প্রমুখ। ঈদ জামাতে অংশ নিতে বিএনপির বেশকিছু নেতাকর্মী সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন।

একই জামাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও উপস্থিত ছিলেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় করা দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান। পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা, কুশল নিনিময় ও কোলাকুলি করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর