1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শেষ ম্যাচেও পাকিস্তানের কাছে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৯৫ বার পঠিত

১৯৭ রান করেও জিততে পারলো না বাংলাদেশ। পাকিস্তানের কাছে শেষ ম্যাচে হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৯৭ রানের লক্ষ্য তারা ১৭.২ ওভারে (১৬ বল হাতে রেখে), ৩ উইকেট হারিয়ে পার হয়ে যায়। সে সঙ্গে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

প্রথম ম্যাচে ৩৭ রানে, দ্বিতীয় ম্যাচে ৫৭ রানের পর শেষ ম্যাচে হারলো ৭ উইকেটে। বাংলাদেশে হেরেছে মূলত ব্যাটার মোহাম্মদ হারিসের কাছে। একাই ১০৭ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া সাইম আইয়ুব করেন ৪৫ রান।

১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সাহিবজাদা ফারহানের (১) উইকেট হারায় পকিস্তান। এরপর ৯২ রানের জুটি গড়ে তোলেন সাইম আইয়ুব এবং মোহাম্মদ হারিস। সাইম আইয়ুব আউটর হলেও হারিস অপরাজিত থাকেন। হাসান নওয়াজ করেন ২৬ নাস। অধিনায়ক সালমান আগা অপরাজিত থাকেন ১৫ রানে।

বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। ১টি উইকেট নেন তানজিম সাকিব।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের ৬৬ রান এবং তানজিম সাকিবের ৪২ রানে ভর করে ১৯৭ রান করে বাংলাদেশ। এই দুই ব্যাটার ওপেনিংয়ে গড়ে তোলে ১১০ রানের জুটি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর