1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যুক্তরাজ্যে ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশের শিরিন আক্তার

প্রবাস ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

ইংল্যান্ডের চেস্টার সিটির ৮০৮তম লর্ড মেয়র নির্বাচিত হয়ে এক ইতিহাস সৃষ্টি করেছেন সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার মেয়ে শিরিন আক্তার। তিনি গোটা ইংল্যান্ডে প্রথম মুসলিম হেজাবধারী বাংলাদেশি নারী লর্ড মেয়র।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় চেস্টার সিটি হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি লর্ড মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।

নর্থ ইংল্যান্ডের চেস্টার সিটির বাসিন্দা ও সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের শাহ হুশিয়ার উল্ল্যা ও পারভীন আক্তার দম্পতির দ্বিতীয় কন্যা শিরিন আক্তার। শিরিন ২০২৩ সালে সরকার নির্বাচনে লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ‘চেস্টার সিটির আপটন’ এলাকা থেকে প্রথম মুসলিম বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

এর পরের বছর তিনি ওই সিটি কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র নির্বাচিত হন। আর এ মাসের ২৩ তারিখ তাকে পূর্ণ লর্ড মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। প্রথমবারের মতো কাউন্সিলর বিজয়ী হওয়ার পর থেকেই চেস্টার সিটি কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন শিরিন।

চেস্টারের ইতিহাসে প্রথম বাংলাদেশি লর্ড মেয়র হয়েছেন, কেমন লাগছে জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন? চেস্টার সিটির ইতিহাসে আমিই প্রথম বাংলাদেশি মুসলিম লর্ড মেয়র নির্বাচিত হয়েছি। এতে আমি অনেক অনেক খুশি ও গর্বিত দোয়া করবেন আমি যেন ভালোভাবে কাজ করে যেতে পারি। রাজনীতির পাশাপাশি কমিউনিটির নানা কাজ সফলভাবে যেন সম্পন্ন করতে‌ পারি।

ব্রিটেনের মূলধারার রাজনীতিতে তরুণদের আসার আহ্বান জানিয়ে শিরিন আক্তার আরও বলেন, আমার মতে তরুণদের রাজনীতিতে আসা দরকার। তারা এলে ভালো করতে পারবে বলে আমার বিশ্বাস।

এক পুত্র ও‌ কন্যার জননী শিরিন আক্তারের জন্ম যুক্তরাজ্যে হলেও ছোট বেলায় তিনি সিলেটের বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর লেখাপড়া করেন। পরে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি সেখানে বিভিন্ন সামজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত রয়েছেন।

শিরিন আক্তার লর্ড মেয়র নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির পাশাপাশি নিজ জন্মভূমি বিশ্বনাথ তথা সিলেটে থাকা আত্মীয় স্বজনদের মধ্যেও আনন্দের বন্যা বইছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর