1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পতেঙ্গা সমুদ্র সৈকতে ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি | চট্টগ্রাম |
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫২ বার পঠিত

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর। পুলিশের ধারণা, টার্গেট কিলিং করতেই পতেঙ্গায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে। সৈকতের জনসমাগমের ভেতর সরাসরি লক্ষ্য করে গুলি চালানো হয় শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরের ওপর।

প্রাথমিক তদন্তে এটিকে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো টার্গেট কিলিংয়ের ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। পুরোনো অপরাধী গ্রুপগুলোর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

রাত সাড়ে ৮টার দিকে সৈকতের পশ্চিম পাশে আকবর ও তার সহযোগীরা একটি দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জন অস্ত্রধারী আকবরকে একাধিকবার গুলি করেন। আকবর দৌড়ে পালানোর চেষ্টা করলেও গুলিবিদ্ধ হন এবং রক্তাক্ত অবস্থায় পড়ে যান।

পুলিশ সূত্র বলছে, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সঙ্গে ঢাকাইয়া আকবরের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এর আগেও সাজ্জাদ বাহিনীর সঙ্গে ঢাকাইয়া আকবরের সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী ছোটো সাজ্জাদ বর্তমানে কারাবন্দি। ১৫ মার্চ ঢাকার একটি শপিংমল থেকে কয়েকজন লোক সাজ্জাদকে ধরে পুলিশে দেন। এই ঘটনায় ঢাকাইয়া আকবরের হাত রয়েছে বলে ধারণা করছে সাজ্জাদ বাহিনী। তারই প্রতিশোধের অংশ হিসেবে এই সশস্ত্র হামলা হতে পারে বলে মনে করছে পুলিশ।

নগর পুলিশের বন্দর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সোহেল পারভেজ বলেন, এই হামলা পরিকল্পিত। আকবরের শরীরে একাধিক গুলি লেগেছে। হামলাকারীদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। হামলার ধরন দেখে আমরা ধারণা করছি, এটি সন্ত্রাসীচক্রেরই কাজ।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম বলেন, পতেঙ্গা সৈকতে একজনকে গুলি করা হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় কারা জড়িত, পুলিশ তা তদন্ত করছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর