1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শাহানাজ শিউলীর কবিতা : সময়ের অসহায়ত্ব

সাহিত্য ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৪২ বার পঠিত

সময়ের সাথে জীবন বদলায়, বদলায় চোখের জ্যোতি,
ঝাপসা স্বপ্নগুলো ভাসে কপালের তিলক রেখায়।
প্রত্যাশারা দুহাত পেতে দাঁড়িয়ে থাকে ফুটপাতের ভিখারির মতো।
জামার আস্তিনের ভাঁজে ভাঁজে প্রত্যাশাগুলো বন্দি হয়ে পড়ে
অপারগতা গুলিবিদ্ধ পাখির মতো ছটফট করে
ঝুলন্ত ত্বকের বলিরেখায় চাওয়া-পাওয়াগুলো ধূসর হতে থাকে
বঞ্জনার অনলে বারবার পুড়ে ঝলসিত হয় দেশপ্রেমের প্রতিশ্রুতি
সময়ের চোখ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে অসহায়ত্বের কাছে।
ঘুটঘুটে আঁধারে এলিয়ে পড়ে ক্লান্ত শরীরে।
স্মৃতির কাতরতায় ঝাপসা হতে থাকে সোনালি সময়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর