1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আনচেলত্তিকে কোচ নিয়োগ দেওয়ার পরপরই ব্রাজিল ফুটবলপ্রধানকে অপসারণ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার মাত্র তিনদিন পরই বড় ধাক্কা খেলো ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

রিও ডি জেনেইরোর একটি আদালত বৃহস্পতিবার সিবিএফের সভাপতি এডনালদো রদ্রিগেসসহ পুরো বোর্ডকে অপসারণের নির্দেশ দিয়েছেন।

আদালতের রায়ে বলা হয়, রদ্রিগেসের পুনঃনির্বাচনের জন্য ব্যবহৃত একটি চুক্তিতে সাবেক প্রেসিডেন্ট নুনেস দে লিমার স্বাক্ষর জাল করা হয়েছিল, যিনি ২০১৮ সাল থেকে মানসিকভাবে অক্ষম।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সহ-সভাপতি ফার্নান্দো সারনে। তাকে দ্রুত নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

রদ্রিগেস এর আগেও ২০২৩ সালের ডিসেম্বরে অপসারিত হয়েছিলেন, পরে সুপ্রিম কোর্টের আদেশে ফিরে আসেন। ফিফা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর