1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

খালি পেটে পেঁপে খেলে কী হয়?

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮১ বার পঠিত

সুমিষ্ট ফল পেঁপে। এর রয়েছে অনেক গুণ। তবে অনেকেই খালি পেটে পেঁপে খাওয়ার নিরাময় ক্ষমতা সম্পর্কে জানেন না বা খুব বেশি গুরুত্ব দেন না। এটি কেবল হজমশক্তি বা ভিটামিন সি-এর মাত্রাই বাড়ায় না, রয়েছে আরও অনেক উপকারিতা। খালি পেটে পেঁপে খেলে তা আপনাকে নানাভাবে সুস্থ রাখতে কাজ করবে। চলুন জেনে নেওয়া যাক-

১. প্রাকৃতিক ডিটক্স :

পেঁপেতে প্যাপেইন নামে একটি বিশেষ এনজাইম থাকে, তবে লিভারের স্বাস্থ্যের জন্য আসল নায়ক হলো কাইমোপাপেইন, যা খুব কম পরিচিত। সকালে খালি পেটে খাওয়া হলে এই এনজাইম লিভারের ডিটক্স চক্রকে সহায়তা করার জন্য বিটা-ক্যারোটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্টের সঙ্গে কাজ করে। শরীরের ডিটক্স প্রক্রিয়া সকালে সবচেয়ে সক্রিয় থাকে এবং পেঁপে তা সঠিক দিকে ঠেলে দেয়।

২. কোলন পরিষ্কার করে :

পেঁপেতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ফাইবারই থাকে যা সুসংগতভাবে কাজ করে। দ্রবণীয় ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে, অন্যদিকে অদ্রবণীয় ফাইবার পুরনো বর্জ্য পদার্থ আস্তে আস্তে বের করে দেয়। পেঁপে কোলন পরিষ্কার করতে কাজ করে, যা সকালে পেট ফাঁপাও রোধ করে।

৩. সুগার কমায় :

পেঁপেতে গ্লাইসেমিক ইনডেক্স (GI) প্রায় ৬০ থাকে, যার অর্থ এটি ধীরে ধীরে সুগার ছেড়ে দেয়। প্রাকৃতিকভাবে উৎপন্ন ফ্রুক্টোজ অন্য কোনো খাবার ছাড়া খেলে তা চর্বি বা প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেটের সঙ্গে মিশে যায় না। এটি শক্তি স্থিতিশীল রাখে এবং সারা দিন ইনসুলিন সংবেদনশীলতায় সহায়তা করে।

৪. অন্ত্রের প্রদাহ কমায় :

পেঁপে একবার হজম হয়ে গেলে ক্ষারীয় হয়ে ওঠে। স্বাদ কিছুটা তেতো হওয়া সত্ত্বেও এটি পেটের অতিরিক্ত অ্যাসিডকে নিষ্ক্রিয় করে। যারা অ্যাসিডিটি বা রিফ্লাক্সের সমস্যা নিয়ে ঘুম থেকে ওঠেন, তাদের জন্য খালি পেটে পেঁপে খাওয়া বেশ উপকারী হতে পারে। এটি অন্ত্রের আস্তরণের প্রদাহ কমাতে সাহায্য করে।

৫. ভেতর থেকে কোলাজেন উৎপাদন বাড়ায় :

পেঁপেতে প্রচুর ভিটামিন সি এবং লাইকোপিন থাকে, যা প্রাকৃতিক কোলাজেন সংশ্লেষণকে উদ্দীপিত করে। অন্যান্য খাবারের আগে খেলে এই পুষ্টিগুণগুলো ভালোভাবে শোষিত হয় এবং ত্বকের কোষ মেরামতে সহায়তা করে। যার ফলে সময়ের ধীরে ধীরে ত্বক আরও শক্তিশালী, দৃঢ় এবং আরও স্থিতিস্থাপক হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর