1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জেনে নিন শরীরের নীরব শত্রু লবণ

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৪৫৯ বার পঠিত

রান্নায় লবণ ছাড়া যেন স্বাদই আসে না। এটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, বরং শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজেও সহায়তা করে। তবে যেমন বলা হয়, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়; ঠিক তেমনই বেশি লবণও শরীরের জন্য ক্ষতিকর। যদি আপনার প্রতিদিনের খাবারে একটু বেশি লবণ যোগ করার অভ্যাস থাকে, তবে এখনই সতর্ক হওয়া দরকার। চলুন জেনে নেই অতিরিক্ত লবণ খাওয়ার পাঁচটি সম্ভাব্য ক্ষতিকর প্রভাব—

শরীরে পানি জমে যাওয়া :

অতিরিক্ত লবণ গ্রহণ শরীরের কোষে পানি ধরে রাখার প্রবণতা বাড়ায়। এর ফলে শরীরে ফোলাভাব, ভারী অনুভূতি ও অস্বস্তি দেখা দেয়। বিশেষ করে লবণাক্ত খাবার খাওয়ার পর পেট ভার লাগার অনুভূতিই এর প্রমাণ।

অস্বাভাবিক ক্লান্তি :

লবণের ভারসাম্য বিঘ্নিত হলে শরীরের ইলেকট্রোলাইট ব্যাল্যান্স নষ্ট হয়, যা ক্লান্তি ও শক্তিহীনতার অন্যতম কারণ হতে পারে। যদি খাবার খাওয়ার পর প্রায়ই দুর্বলতা বা অলসতা অনুভব করেন, একবার খাবারে লবণের মাত্রা যাচাই করে দেখুন।

হজমে সমস্যা ও পেট ফাঁপা :

লবণ বেশি খেলে শরীরে পানি জমে, যার সরাসরি প্রভাব পড়ে হজম ব্যবস্থায়। পেট ফাঁপা, অস্বস্তি, এমনকি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও হতে পারে। যাদের পেট সংবেদনশীল, তাদের জন্য এটি আরও বেশি কষ্টকর হয়ে উঠতে পারে।

মাথাব্যথার প্রবণতা :

অনিয়ন্ত্রিত লবণ গ্রহণ শরীরে পানিশূন্যতা তৈরি করে, যার ফলে মাথাব্যথা বা মাইগ্রেনের মতো সমস্যা দেখা দেয়। শরীর যখন পর্যাপ্ত পরিমাণে পানি ধরে রাখতে পারে না, তখন মস্তিষ্কে চাপ সৃষ্টি হয়, যা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি :

লবণ বেশি খাওয়ার সবচেয়ে বড় ঝুঁকি হলো উচ্চ রক্তচাপ। সোডিয়াম রক্তনালীগুলোকে সংকুচিত করে, যার ফলে রক্তচাপ বেড়ে যায়। এর দীর্ঘমেয়াদি প্রভাব হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর