1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কালবৈশাখী তান্ডবে লন্ডভন্ড কলকাতা-পাঞ্জাব ম্যাচ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

পাঞ্জাব কিংস নিজেদের ইনিংসটা সম্পূর্ণই খেলেছে। কলকাতা নাইট রাইডার্সও (কেকেআর) এক ওভার ব্যাট করেছে। এরপরই কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু। পুরো ম্যাচকেই লন্ডভন্ড করে দিয়েছে এই ঝড়। যে কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

আজ শনিবার কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে ৪ উইকেটে ২০১ রান করে পাঞ্জাব। ২০২ রানের জবাবে ব্যাট করতে নেমে এক ওভার খেলে ৭ রান তোলেন কলকাতার দুই ওপেনার সুনিল নারিন ও রহমানুল্লাহ গুরবাজ।

তবে পাঞ্জাবের পুঁজি আরও বড় হতে পারতো, যদি তারা শুরুর মোমেন্টাম ধরে রাখতে পারতো। ওপেনার প্রিয়ানাশ আর্য (৩৫ বলে ৬৯) ও প্রভশিমরন সিং (৪৯ বলে ৮৩) যেভাবে খেলা শুরু করেছিলেন, তাতে অনুমান করা হয়েছিল সফরকারীদের স্কোরবোর্ডে রান ২২৫/২৩০ রান হবে। কেননা ১৪ ওভারের খেলা শেষে ১ উইকেটে ১৫৮ রান তুলে ফেলেছিল পাঞ্জাব।

তবে শেষ ৬ ওভার দারুণ বোলিং করে কলকাতা। ৩ উইকেটে তুলে রান খরচা করে মোটে ৪৩। ফলে ২০১ রানে আটকে যায় অতিথি দল।

শনিবারের ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়ে বর্তমান টেবিলের চারে উঠে গেছে পাঞ্জাব (৯ ম্যাচে ১১ পয়েন্ট)। গুজরাট টাইটানস, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরই শ্রেয়াস আইয়ারের দলের অবস্থান। শীর্ষ তিন দলেরই পয়েন্ট সমান ১২।

অন্যদিকে কলকাতা আগের সাত নম্বর স্থানেই আছে। ৯ ম্যাচে ৭ পয়েন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর