1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সাবেক এপিএসের বিষয়ে দুদককে অনুসন্ধানের অনুরোধ জানিয়েছি : আসিফ মাহমুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পঠিত

সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেমের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, গুঞ্জন, গুজব নাকি সত্য তা দুদকের অনুসন্ধানেই বের হয়ে আসবে।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অনেকগুলো ইনফরমেশন ভুলভাবে গেছে ইতোমধ্যে। পদত্যাগকে অপসারণ হিসেবে ছড়ানো হয়েছে। কোনো অনুসন্ধানী তথ্য, ব্যক্তি সাক্ষ্য ছাড়াই অনুমান নির্ভর মিডিয়া ট্রায়াল করা হয়েছে।

এই নিউজ করা হাউজগুলোর কয়েকটায় যোগাযোগ করে জানা গেছে এই লেখাটাও বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং হুবহু নিউজ করতে চাপ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ফেক্টের ভিত্তিতে কথা হলে সমস্যা ছিল না। অনেকগুলো তথ্য-উপাত্তহীন মনগড়া কথা বারবার বলে স্টাবলিশ করার চেষ্টাটা দৃষ্টিকটু লেগেছে। দুদকের অনুসন্ধানে সত্য বের হয়ে আসুক এটাই প্রত্যাশা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর