1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

টি-টোয়েন্টি বিশ্বকাপ : কোন ম্যাচ জিতুক আর না জিতুক, টাকা পাবে ২ কোটি ৬৪ লাখ।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বিডি স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পড়েছে ‘ডি’ গ্রুপে। যে গ্রুপে তাদের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল। এর মধ্যে নেদারল্যান্ডস আর নেপাল শক্তিমত্তায় বেশ পিছিয়ে টাইগারদের থেকে। তাই অন্ততপক্ষে এই দুই ম্যাচে জয় ধরে রেখেছেন অনেকে।

তবে বাংলাদেশের সাম্প্রতিক যে পারফরম্যান্স, তাতে এই দুই ম্যাচেও জয় পাওয়া সহজ হবে না। বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে সিরিজ হার, প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে নাকাল হওয়ার পর শঙ্কাটা আরও বেড়েছে।

অতীত পরিসংখ্যান আরও ভয় দেখাচ্ছে। ২০০৯, ২০১০ এবং ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচেও জিততে পারেনি বাংলাদেশ। এবার তেমন কিছু না হোক!

তবে যদি একটি ম্যাচও জিততে না পারে টাইগাররা, তবু প্রাইজমানি হিসেবে পাবে ২ লাখ ২৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা।

বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলই এই অর্থ পাবে, যদি কোনো ম্যাচ নাও জেতে। আর ম্যাচ জিততে পারলে পাবে অতিরিক্ত ৩১ হাজার ১৫৪ ডলার করে। তবে সেমিফাইনাল ও ফাইনাল জয় এখানে বিবেচিত হবে না।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি সোমবার ঘোষণা করেছে আইসিসি। এই টুর্নামেন্টে মোট প্রাইজমানি ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার। টুর্নামেন্টের ১৭ বছরের ইতিহাসে এটাই সর্বোচ্চ প্রাইজমানি।

চ্যাম্পিয়ন দল পাবে ২৪ লাখ ৫০ হাজার ডলার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চ্যাম্পিয়ন দল এবারই সবচেয়ে বেশি প্রাইজমানি পাবে। রানার্সআপ দল প্রাইজমানি হিসেবে পাবে ১২ লাখ ৮০ হাজার ডলার।

সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলোর প্রত্যেকে পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে। সুপার এইট থেকে বাদ পড়া চার দলের প্রত্যেকে প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে।

এছাড়া টুর্নামেন্টে ৯ম, ১০ম, ১১তম ও ১২তম দলের প্রত্যেকে পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার করে। ১৩তম থেকে ২০তম দলগুলোর প্রত্যেকে ২ লাখ ২৫ হাজার ডলার করে পাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর