1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিশ্বকাপ বাছাইয়ে ২ উইকেটের নাটকীয় জয়ে শীর্ষে বাংলাদেশ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

লক্ষ্য ২৩৬ রানের। নারীদের ক্রিকেটে খুব ছোট লক্ষ্য নয়। তার মধ্যে আবার রান তাড়ায় একশর আগে (৯৪ রানে) ৫ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। ১৮৬ রানে ছিল না ৮ উইকেট।

স্বাভাবিকভাবেই হারের দিকে পাল্লা ভারী ছিল। কিন্তু হাল ছাড়লেন না রিতু মনি। ম্যাচ জেতানো হার না মানা ফিফটিতে বাংলাদেশকে নাটকীয় এক জয় এনে দিলেন তিনি।

লাহোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ১০ বল হাতে রেখে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। টানা দ্বিতীয় জয়ে পাকিস্তানকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

রিতু মনি ৬১ বলে ৬ চার আর এক ছক্কায় অপরাজিত থাকেন ৬৭ রানে। ছক্কা মেরেই ম্যাচ শেষ করেন তিনি। এর আগে ফিফটি করেন অধিনায়ক নিগার সুলতানাও। তবে ৬৮ বলে ৫১ রান করে তিনি যখন সাজঘরে ফেরেন, ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় ছিল বাংলাদেশ।

পরের দিকে রিতু মনির সঙ্গে গুরুত্বপূর্ণ ২৮ রান করেন ফাহিমা খাতুন। ২ রানে ২ উইকেট হারানোর পর তিন নম্বর ব্যাটার শারমিন আক্তার করেন ২৪ রান। তিনি আর নিগারই দলকে প্রাথমিক বিপদ থেকে বাঁচিয়েছিলেন।

এর আগে ৮ উইকেটে ২৩৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল আয়ারল্যান্ড।

গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড নারী দল। শুরুতেই দলীয় ৪ রানের মাথায় নাহিদা আক্তারের থ্রোতে সারা ফোর্বস রানআউট হলেও পরের ব্যাটাররা সবাই রান পেয়েছেন।

গ্যাবি লুইস ২৪, অ্যামি হান্টার ৩৩, ওরলা প্রিঙ্গারগেস্ট করেন ৪১ রান। হাফসেঞ্চুরি হাঁকান (৬৩) লরা ডেলানি। শেষদিকে আরলেনে কেলের ১৭ বলে অপরাজিত ২৪ রানে ভর করে ২৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় আইরিশরা।

বাংলাদেশের রাবেয়া খান ৩৯ রানে ৩টি, ফাহিমা খাতুন ৫০ রানে শিকার করেন ২টি উইকেট। একটি উইকেট পান জান্নাতুল ফেরদৌস।

আসরে দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর