1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যুবলীগ নেতা ‘গলাকাটা কাউসার’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৯১ বার পঠিত

বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় ১২ মামলার এজাহারনামীয় আসামি, বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদ ওরফে গলাকাটা কাউসারকে (৪৫) গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ।

বুধবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৪০মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্ৰেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি-গুলশান বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গ্ৰেফতারের পর জিজ্ঞাসাবাদে কাউসার ঢাকা মহানগরীতে সম্প্রতি যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে। গ্রেফতার কাউসারের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ১২টি মামলা রয়েছে।

গ্রেফতার কাউসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর