1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইসরায়েলী হামলা থেকে বাঁচতে লাখ লাখ ফিলিস্তিনির রাফা থেকে পালানো শুরু।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১১৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এই শহরটিই ছিল তাদের জন্য একমাত্র নিরাপদ স্থান। কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক সব ধরনের চাপ উপেক্ষা করে রাফায়ও অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ফলে সেখান থেকেও পালাতে শুরু করে লাখ লাখ ফিলিস্তিনি।

এরই মধ্যে রাফা থেকে অন্যত্র সরে গেছে ১০ লাখের বেশি ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে সেখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধের কথা জানিয়েছে জতিসংঘের ফিলিস্তিনবিষয়ক শরণার্থী সংস্থা।

তাছাড়া অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় ৩৬ হাজার ৩৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮২ হাজার ৪০৭ জন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এদিকে বিরাট এলাকাজুড়ে ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবু, আর সেগুলো দিয়ে লেখা একটি স্লোগান ‘অল আয়েস অন রাফা’ বা ‘সব চোখ রাফার দিকে’। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এই ছবিটি কয়েকদিন ধরে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিটি প্রথমবার শেয়ার হয়েছিল মালয়েশিয়া থেকে। এরপর দ্রুতই প্রায় সাড়ে চার কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী তা শেয়ার করেন, যাদের মধ্যে ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্যের বহু তারকাও রয়েছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর