1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিকেলে ঢাকায় ফিরছেন হামজা চৌধুরীরা

বিশেষ সংবাদদাতা |
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পঠিত

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলে বুধবার ঢাকায় ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মেঘালয়ের শিলং থেকে ভোরেই দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন হামজা চৌধুরীরা। শিলং থেকে গুয়াহাটি-কলকাতা হয়ে বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা বাংলাদেশ দলের।

বাংলাদেশ দলের প্রাণভোমরা হামজা চৌধুরী ঢাকায় একদিন থেকে চলে যাবেন লন্ডন। স্থানীয় খেলোয়াড়রা যাবেন নিজ নিজ ক্লাব কিংবা বাসায়।

বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এ ম্যাচটি ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজনের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এই সময়ের মধ্যে স্টেডিয়াম সংস্কার সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে বাফুফেকে।

বাংলাদেশ ২০১৯ সালে কলকাতার সল্টলেকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে জিততে জিততে ড্র করে ফিরেছিল। এবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলদেশ ভালো ফুটবল খেলেও ভারতকে হারাতে পারেনি।

গোলশূন্য ড্র করে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে। মঙ্গলবার বাছাইয়ের ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুর ও হংকং। সিঙ্গাপুরে হওয়া ওই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

বাংলাদেশ ও ভারতের ম্যাচের সবচেয়ে আলোচিত দিক ছিল, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরীর লাল-সবুজ জার্সিতে অভিষেক এবং অবসর ভেঙে ফিরে আসা ভারতের স্ট্রাইকার সুনিল ছেত্রি।

হামজা নিজের কারিশমা দেখালেও সুনিল সেভাবে মেলে ধরতে পারেননি নিজেকে। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে শেষ দিকে তুলে নিয়েছিলেন ভারতের স্প্যানিশ কোচ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর