1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ গ্রেফতার ১২

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পঠিত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (৮ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (৭ মার্চ) কোতোয়ালি থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. মোস্তফা ওরফে আকাশ(২২), মো. বিল্লাল হোসেন(২০), মো. রিয়াজ মাহমুদ(২১), মো.রিপন মিয়া(২২), মো. শামিম মোল্লা(২৩), মো.টুকু মিয়া(৫২), মো. সোহেল(২৫), মো.শামিউল খান(৪৮), মো.টিপু(২৯), মো. সুজন সরদার(৪২), মো. সোহেল শেখ(২৮) ও মো. মজিবর হাওলাদার(৪৬)।

রাজধানীর কোতোয়ালি থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদককারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর