1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গেন্ডারিয়ায় পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পঠিত

রাজধানীর গেন্ডারিয়ার ঢালকা নগরে শহীদ চেয়ারম্যান এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. সিয়াম (১৮) নামের এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

শুক্রবার (৭ মার্চ) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা মো. হারুন জানান, আমার ভাগিনা তার বাবার সিগারেটের দোকানে কাজ করে। আজ (শুক্রবার) বাসা থেকে বের হয়। গেন্ডারিয়া ঢালকা নগর এলাকায় যাওয়ামাত্র ওই এলাকার আওয়ামী লীগপন্থি কিশোর গ্যােয়ের সদস্য সুয়াদ ও তাসিন চাপাতি দিয়ে পিছন দিক থেকে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সিয়াম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রী কৃষ্ণা দ্বীপ গ্রামের মো. ইয়াকুব আলীর সন্তান। বর্তমানে গেন্ডারিয়ার সতীশ সরকার রোডের সাধনা গলি এলাকায় ভাড়া থাকতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর