1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ, নারীর চেয়ে পুরুষ বেশি

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০০ বার পঠিত

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এ তালিকায় নারীর চেয়ে পুরুষ ভোটার বেশি।

রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

আজ সকালে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। তাতে দেখা যায়, বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন।

২০১৯ সাল থেকে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়ে আসছে। এবার সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবসের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

সিইসি বলেন, আমরা মনে করি ইসির প্রতি আপনাদের অকুণ্ঠ সমর্থন আছে। আমরা যে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেয়া জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি এবং আপনাদের এই সহযোগিতাটা আমরা বিবেচনা করছি। আপনারা জানেন, আমরা জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে উদ্যোগ নিয়েছি এবং বর্তমানে ডাটা এন্ট্রি চলছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর