অত্যন্ত মেধাবী ও প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ফাতেমা মুক্তা।জন্ম কিশোরগঞ্জ। তবে বাবার সরকারী চাকরি সুবাদে তাঁর শৈশব কেটেছে বিভিন্ন জেলায়। বাবা আব্দুর রহমানের হাত ধরেই সংগীতে হাতেখড়ি। বাবার কাছেই সংগীতের প্রথম তালিম নেন মুক্তা। তাঁর প্রথম সংগীত গুরু আব্দুর রহিম। পরবর্তীতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী ও ঢাকার ছায়ানট থেকে সংগীতে শিক্ষা নেন তিনি। বর্তমানে উচ্চতর ডিপ্লোমা করছেন ঢাকা কবি নজরুল ইন্সটিটিউটে। এছাড়া তিনি তালিম নেন উস্তাদ ইয়াকুব আলী খান ও উস্তাদ সালাউদ্দিন আহমেদ এর কাছ থেকে। তাঁর সংগীত জীবনে অনেক গুনীজনের সান্নিধ্য লাভ ও তাঁদের কাছে তালিম নেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স শেষ করে
বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমফিল ও গবেষনা করছেন এবং সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজে
অনার্স / মাস্টার্স লেভেলে সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করছেন।
তিনি বিটিভি সহ বিভিন্ন চ্যানেলে নিয়মিত সংগীত পরিবেশ করে সবার নজর কাড়তে সক্ষম হন। সংগীত সাধনা ও সংগীতের সাফল্যতায় অতিসম্প্রতি তিনি শত শিল্পী গড়ার বৃহৎ প্ল্যাটফর্ম” বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ-বাফেসাপ” এ্যওয়ার্ড পেতে যাচ্ছেন।
প্রিয় শিল্পীর এমন অর্জনে এগিয়ে যেতে অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।