1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

টেস্ট, বার্ষিক পরীক্ষা, মূল্যায়ন ও ছুটির সংশোধিত তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৩৮ বার পঠিত

বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের টেস্ট, বার্ষিক পরীক্ষা, মূল্যায়ন ও ছুটির তালিকায় সংশোধন আনা হয়েছে। নতুন সূচিতে প্রাক নির্বাচনী পরীক্ষার সময়সূচি আলাদাভাবে যুক্ত করা হয়েছে, যা আগে প্রকাশিত ছুটির তালিকায় অর্ধবার্ষিক পরীক্ষার সঙ্গেই ছিলো।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংশোধন এনে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা ২৪ জুন শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে। এই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ২৭ জুলাইয়ের মধ্যে। প্রাক- নির্বাচনী পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। এই পরীক্ষার ফল ৩০ সেপ্টেম্বরের মধ্যে।

নির্বাচনী পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত, আর ফল ৩০ ডিসেম্বরের মধ্যে। বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত, এই পরীক্ষার ফলও ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর