1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জামায়াতিরা সুদখোর, এদের সঙ্গে মিশলে ইমান লুট হয়ে যাবে

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

জামায়াতে ইসলামী আল্লাহর ও নবির দুশমন। এরা সুদের ব্যবসা করে। এরা সুদখোর। এদের সঙ্গে মিলেমিশে গেলে ইমান লুট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম (তসি)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে কৃষক সমাবেশে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে তসিকুল ইসলাম বলেন, ‘এনজিও কিন্তু জামায়াতের মধ্যেই আছে। আপনারা দেখবেন জামায়াতিরা সুদের ব্যবসা করে। তারা মুখে বলে মুনাফা কিন্তু এটা মুনাফা নয়, সুদ। যেমন ইসলামী ব্যাংক জামায়াতে ইসলামীদের। এই ব্যাংক থেকে শতকোটি টাকা ঋণ দেওয়া দেওয়া হয় আর সুদ নেওয়া হয়। এই জামায়াতিরা হচ্ছে সুদখোর। জামায়াতে ইসলামী আল্লাহ ও নবির দুশমন।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীর লোকজন মোবাইলে অপপ্রচার করতে ভালো। তারা গুজব ছড়ায়। গিবত করে। আর গিবতকারীকে আল্লাহ পছন্দ করেন না। তার মানে জামায়াতে ইসলামীদের আল্লাহ পছন্দ করেন না। আবার দেখবেন এরা মিথ্যা কথা ভালো বলে। আর জানতে চাইলে বলে মিথ্যা কথা তাদের কৌশল। বিএনপির বিরুদ্ধে যত পারছে অপপ্রচার চালাচ্ছে।’

আওয়ামী লীগতো দেশের শত শত কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। কিন্তু জামায়াতের সঙ্গে মিলেমিশে গেলে অন্তরের ইমান লুট হয়ে যাবে বলেও মন্তব্য করেন কৃষকদলের এই নেতা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাজশাহী মহানগরী ছাত্রদলের সাবেক যুগ্ম- সম্পাদক সাদি বাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য বারিউল ইসলাম বারিসহ অন্যরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর