1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষ, গ্রেফতার আরও এক

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১২ বার পঠিত

রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় মো. শাহাদাৎ ফরাজী সাকিব (৩৫) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেফতার করা হলো।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ
তিনি বলেন, গত ১৫ জানুয়ারি পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭ জানুয়ারি মতিঝিল থানায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করে পাহাড়ি ছাত্র পরিষদ।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সেই মামলার এজাহারনামীয় আসামি শাহাদাৎ ফরাজী সাকিবকে গ্রেফতার করা হয়েছে। সাকিবকে মতিঝিল থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে।

এর আগে এ ঘটনায় গত ১৫ জানুয়ারি রাতে আরিফ আল খবির (৩৮) ও মো. আব্বাস (২৪) এবং ২৯ জানুয়ারি রাতে মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করে ডিবি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর