1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের পিঠা উৎসব

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৩১ বার পঠিত

প্রবাস ডেস্ক | জামান রনি | দক্ষিণ কোরিয়া | দক্ষিণ কোরিয়ার ইনছনে অনুষ্ঠিত হয়ে গেলো বাঙালিদের পিঠা উৎসব। একই সঙ্গে ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (আইবিসিকে) নবনির্বাচিত কমিটির শপথগ্রহণের আয়োজন করা হয়।

চন্দ্র নববর্ষ বা ছলনাল উপলক্ষে কোরিয়ায় চলছে দীর্ঘ ছয়দিনের ছুটি। অতিরিক্ত শীত এবং কাজের চাপ কম থাকায় কিছু কিছু কোম্পানিতে নয়দিনের ছুটিও চলছে। এই ছুটি যেন প্রবাসী বাংলাদেশিদের মাঝে দ্বিগুণ আনন্দ বয়ে আনে।

মেলায় বাংলাদেশের বিভিন্ন পিঠা-পুলির সঙ্গে মিষ্টান্ন, ফুচকা, চটপটি, সিঙ্গারা, সমুচা বিরিয়ানিসহ ছিল নানান ধরনের মুখরোচক খাবারের দোকান এবং প্রতিটি দোকানেই ছিল উপচেপড়া ভিড়। এদিনে ইনছন শহর বাঙালিদের পদচারণায় যেন এক টুকরো বাংলাদেশ হয়ে উঠেছিল।

বাঙালিদের সঙ্গে কোরিয়ানরাও এসেছিলেন এই উৎসব উপভোগ করতে। দুপুর ১টায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইবিসিকের নবনির্বাচিত কমিটির সভাপতি শামীম আল হাসান এবং অনুষ্ঠান পরিচালনা করেন রাসেল সামিউর।

মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেল ৫টায় সমাপ্ত ঘোষণা করা হয় পিঠা উৎসব।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর