1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রোহিঙ্গা সংকট সমাধানে ইউএনএইচসিআরের সহযোগিতার আশ্বাস

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য তার সহায়তা চাইলে গ্রান্ডি ড. ইউনূস বলেন, আপনার সঙ্গে সহযোগিতায় আমরা প্রস্তুত। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, আপনার কণ্ঠ হবে আরও গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে বৈশ্বিক মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, প্রায় আরও এক লাখ শরণার্থীর প্রবেশ বাংলাদেশের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তারা আরও রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে।

রোহিঙ্গাদের তাদের আশ্রয়কেন্দ্র তৈরি করতে উন্নত উপকরণ ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য গ্রান্ডি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। এর আগে রোহিঙ্গাদের শুধু বাঁশ ও ত্রিপল দিয়ে আশ্রয়কেন্দ্র নির্মাণের অনুমতি ছিল।

বৈঠকে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন, যেখানে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

প্রধান উপদেষ্টা জানান, তিনি রোহিঙ্গা সংকটের জন্য একজন উচ্চ প্রতিনিধি নিয়োগ করেছেন, যিনি সরকারের সব সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর