1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত : চিকিৎসক

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১১২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | আগামী দুই-একদিনের মধ্যেই বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

চিকিৎসক জাহিদ হোসেন বলেন, ওনার (বেগম খালেদা জিয়া) বয়স এবং সবকিছু বিবেচনা করে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকেরা। এই হাসপাতালের মেডিকেল বোর্ড এবং আমরা সবাই মিলে দুই-এক দিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্তে আসব যে, ওনার লাইন অব ট্রিটমেন্টটা কী হবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে আট সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা আমাদের সঙ্গে আলোচনা করছেন। দেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তারা আমাদের প্রশংসা করেছেন।

বেগম খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, এটা নির্ভর করছে এখানকার চিকিৎসকদের ওপর। তারা যদি মনে করেন উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা দরকার, তখন সেটা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর