1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাণিজ্যমেলায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০২৫ প্রাঙ্গণে চলছে সাংস্কৃতিক সন্ধ্যা। মেলা ফটকের বাম দিকে খোলা ময়দানে কনসার্টের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) ছুটির দিনে হাজার হাজার মানুষের ঢল নেমেছে মেলায়। সবাই হেসে-খেলে, নেচে-গেয়ে আনন্দ উদযাপন করছেন। শিল্পী এলিজা পারভিন এবং নোলক বাংলা আধুনিক ব্যান্ডের গান পরিবেশন করছেন।

বাণিজ্য মন্ত্রনালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ আয়োজনে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ছুটির দিনে আজ শুক্রবার মেলা চলবে রাত ১০টা পর্যন্ত।

নাদিম নামে এক দর্শনার্থী জাগো নিউজকে বলেন, মেলায় কেনাকাটার পর একটু গান শুনে এইদিকে এসে দেখি কনসার্ট হচ্ছে। ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে মেলায় এসে অনেকটা সারপ্রাইজ হয়েছি। বেশ ভালো লাগছে।

মনিকা নামে আরেকজন দর্শনার্থী বলেন, বাণিজ্যমেলায় এরকম আয়োজন আমি আগে দেখিনি। আয়োজকদের ধন্যবাদ এরকম একটি সুন্দর আয়োজনের জন্য।

সব বয়সের নারী-পুরুষের কোলাহলে মুখরিত হয়ে আছে কনসার্ট প্রাঙ্গণ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর