1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আহত অটোরিকশাচালক আশরাফুলকে থাইল্যান্ড নেওয়া হয়েছে গতকাল

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ২৪-এর গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ অটোরিকশাচালক আশরাফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশে রওয়ানা দেয়া হয়েছে।

নিউরোসায়েন্সেস হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে সিএনজিচালিত অটোরিকশা চালানোর পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণ করেন আশরাফুল ইসলাম।

৫ আগস্ট যোগ দেন ছাত্র-জনতার আন্দোলনে। বিক্ষোভ চলাকালে সকাল দশটার দিকে গুলি লাগে তার মাথায়।

রক্তাক্ত অবস্থায় কয়েকজন তাকে নিয়ে আসেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। ভর্তি হন ডা. মোয়াজ্জেম হোসেন তালুকদারের অধীনে। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয় দীর্ঘ দুই মাস।

ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, সুস্থ হয়ে ওঠেননি আশরাফুল। জ্ঞান ফেরেনি পুরোপুরি। মাঝে মাঝে চোখ মেলে তাকায় সে। গত ২৪ ডিসেম্বর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। দুটো ফুসফুসই আক্রান্ত হয়।

সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে আশরাফুলকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। মাত্র তিন দিনের মধ্যে সব কাজ সম্পন্ন করে আজ এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হচ্ছে আশরাফুল ইসলামকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর