1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

২ দিন তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বছরের শুরু থেকে রাজধানীসহ সারাদেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। আজ (শনিবার) পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও দেশের অন্যত্র তাপমাত্রা ১১ ডিগ্রির ওপরে রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের দেখাও মিলছে। তাপমাত্রাও বেড়েছে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। আগামী সোমবার পর্যন্ত সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার অফিসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিন সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকায় শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় ৬ ডিগ্রি।

এছাড়াও আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। শুক্রবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এদিন দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেড়েছে। ফলে শীত কিছুটা কমেছে। আগামী দুইদিনও শীত কিছুটা কম থাকবে। তবে ঘন কুয়াশা ও দিনের বেলায় শীত বিরাজমান থাকবে। এই সাপ্তাহের শেষের দিকে বৃষ্টি হতে পারে। এরপর আবারও তাপমাত্রা কমতে পারে, ভারী শীত পড়তে পারে।

শনিবার রাত ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সে বলা হয়েছে, মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

রোববারও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর