1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ২৫ জন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন মোট এক লাখ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। এই হিসাবে চলতি বছর একটি আসন নিশ্চিত করতে ২৫ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে নামবেন।

এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে অনলাইনে আবেদনের সময় শেষ হয়। আবেদনকারীরা আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দিতে পাবেন।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

রুবীনা ইয়াসমীন বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শুক্রবার পর্যন্ত এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদনের সময় আর বাড়ানো হবে না।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, এ বছর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। ফলে এক লাখ ৩৫ হাজার ২৬১টি আবেদনের ফলে আসনপ্রতি ভর্তিচ্ছুর সংখ্যা দাঁড়াচ্ছে ২৫.১৪ জন।

জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে এক লাখ চার হাজার ৪৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে হিসাবে ওই বছর আসনপ্রতি ১৯.৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। অর্থাৎ এ বছর আসনপ্রতি ছয় জন প্রতিদ্বন্দ্বী বৃদ্ধি পেয়েছে।

আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে হবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আগামী ১ জানুয়ারি থেকে সকল ধরনের মেডিকেল কোচিং বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর