1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শ্রাবণী রাণী সরকারের কবিতা : জীবনের ছোবল

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

সাহিত্য ডেস্ক |

অভিমান গিলে গিলে পেটে বদহজম হয়েছে সেই কবে
চোখের জলকে গলা টিপে হত্যা করেছিলাম বহুকাল আগেই
কলঙ্কিত হৃদয়ের আহাজারি আজকাল আর পাত্তা দিই না
জমানো পুরোনো-নতুন ব্যথাগুলোকে মালা বানিয়ে
গলায় ঝুলিয়ে রেখেছি বাবুদের টাইয়ের মতন সাজিয়ে।

মানুষের সঙ্গ ছেড়ে আমি একাকিত্বকে বরণ করেছি
বিষাদের সিন্ধুরা বছরের পর বছর ঘুমে কাতর হয়ে আছে
যেদিন শুনেছিলাম কাউকে বিশ্বাস করা বোকামি
একদম চুপ হয়ে গেছি! আমি যেন কোনো পাথুরে মূর্তিই।
প্রতারণার ঝালে বিদ্ধ অপঘাতে মরণাপন্ন আত্মার মৃত্যুর
পোস্টমর্টেম করে জানা গেছে মানুষের ঠকে যাওয়া ভালোবাসার কান্না।

তারা আর ভালোবাসেনি পৃথিবীর কাউকে
অমৃতের মাঝে গরল খুঁজে অকারণে
চালাকের বাজারে আমাকে যারা চড়া দামে বিক্রি করেছিল
তাদের আশির্বাদ করি সর্বদা প্রফুল্লচিত্তে;
বুকে জমানো কাটা দাগগুলো কতবার সেলাইয়ের বৃথাই চেষ্টা করেছি
ডাক্তার বলেছিল ওখানে দগদগে ঘা হয়েছে—
শুকোতে কিছুদিন সময় লাগবে
কবে হবে সে সময় মাস, বছর নাকি যুগ পরে?

কে করবে অন্যায়কারীর মুণ্ডু ছেদন
যে পরিবার, সমাজ, রাষ্ট্র আমাকে একঘরে করেছিল
সেখান থেকে আমিও মুখ ফিরিয়ে নিয়েছি
জটিল যান্ত্রিক পরিবেশ আমাকে দুঃখ ছাড়া কিছুই দেয়নি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর