1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাবিপ্রবি | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৭৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি এককভাবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন করবে। আবেদন প্রক্রিয়া আগামী ৫ জানুয়ারি শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) পরীক্ষা এবং একই দিন বিকেল আড়াইটায় ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটসহ দেশের গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর