1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পোশাক শিল্পকে বাধাগ্রস্থ করছে এনবিআর ও কাস্টমস : সিদ্দিকুর রহমান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : এনবিআর এবং কাস্টমস প্রতিনিয়ত পোশাক শিল্পকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, আমরা এ অহেতুক হয়রানি থেকে মুক্তি চাই। সম্প্রতি আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪ এ আয়োজিত ১৬তম বাংলাদেশ ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের উদ্দেশে বলেন, আমাদের শিল্পের কোর মেটেরিয়াল তুলা, যেটা বাংলাদেশে নেই। তারপরেও স্পিনিং মিলগুলো গড়ে উঠেছে। এ অবস্থায় আমাদের সহযোগিতা না করে এনবিআর এবং কাস্টমস প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে এটা আপনাকে জানানো আমার দায়িত্ব।

তিনি বলেন, আমরা এই অহেতুক হয়রানি থেকে মুক্তি চাই। আমরা যদি মুক্তি পাই তাহলে এই ইন্ডাস্ট্রিকে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। বিভিন্নভাবে আমরা চট্টগ্রাম পোর্টে ইমপোর্ট করতে গেলে বাধার সম্মুখীন হই। শুধু যে গার্মেন্ট শিল্প বাধাগ্রস্ত হয় তা কিন্তু নয়। এক্সপোর্ট ইমপোর্ট যাই করি না কেন এনবিআরের অত্যাচারে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি আপনার কাছে এটার একটা সুরাহা চাই। আশা করি, আগামী কেবিনেট মিটিংয়ে এগুলো আপনি তুলে ধরবেন।

বিজিএমইএর সাবেক এ সভাপতি বলেন, এই দেশের উন্নয়নে আমরা সফল অংশীদার। গার্মেন্টস শিল্পে ১২ হাজার ডলার থেকে শুরু করে গত বছর আমরা ৪৭ বিলিয়ন ডলার রপ্তানি করেছি। ভবিষ্যতে আমরা এটি ১০০ বিলিয়ন ডলার রপ্তানি করা টার্গেট করেছি যদি আমরা সরকারের কাছ থেকে নীতিগত সহায়তাগুলো পাই। আমাদের এখানে ৪০ লাখ লোক কাজ করে। তাদের অক্লান্ত পরিশ্রমে এবং উদ্যোক্তাদের পরিশ্রমে ইন্ডাস্ট্রি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন, বিজিএমইএ এর প্রেসিডেন্ট এস.এম. মান্নান কচি, এইচএন্ডএমের বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপীয়র আঞ্চলিক প্রধান জিয়াউর রহমান প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর