1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এনআরবিসি ব্যাংকের সিএফওসহ ৬ কর্মকর্তার ব্যাংক হিসাব তলব

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | চতুর্থ প্রজন্মের এনআরবিসি ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তাসহ (সিএফও) ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স এজেন্সি (বিএফআইইউ)। একই সঙ্গে ওই ছয় কর্মকর্তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য পাঁচ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিএফআইইউয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

যেসব কর্মকর্তার হিসাব তলব করা হয়েছে, তাঁরা হলেন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মোহাম্মদ কামরুল হাসান, আইসিটি বিভাগের প্রধান দিদারুল হক মিয়া, এমআইএস বিভাগের প্রধান রাজিদুল ইসলাম, ফরেক্স ডিলার বিভাগের প্রধান জমির উদ্দিন, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জাফর ইকবাল হাওলাদার এবং সিকিউরিটি ফোর্সেস বিভাগের প্রধান ফরহাদ সরকার।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দাখিল করতে হবে। চিঠিতে তলব করা ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

গত ১৪ নভেম্বর সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় বিভিন্ন অনিয়ম-জালিয়াতিতে আলোচিত এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল এবং ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যানের পদ হারানো মোহাম্মদ আদনান ইমাম এবং ব্যাংকটির সিএফও মো. জাফর ইকবাল হাওলাদারের হিসাব জব্দের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও একক নামে পরিচালিত প্রতিষ্ঠানের হিসাবও জব্দ করতে বলা হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া হত্যাকাণ্ড মামলার আসামি। গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে পরবর্তী সময়ে মারা যাওয়া মো. বেলাল হোসেন রাব্বির (২৬) মা জেসমিন আক্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পারভেজ তমালসহ ২২ জনকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর