1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পেট্রোল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো রাশিয়া

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | পেট্রোল রপ্তানির ওপর আরোপ করা সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাশিয়া। দেশটির সরকার জানিয়েছে, এখন থেকে উৎপাদনকারীরা পেট্রোল রপ্তানি করতে পারবে। তবে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত অন্যান্য রপ্তানিকারকদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

চলতি বছরের শেষের দিকে রপ্তানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশ ও মঙ্গোলিয়াসহ কয়েকটি দেশ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত ছিল। কারণ এসব দেশের সঙ্গে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে রাশিয়ার চুক্তি রয়েছে।

রুশ সরকারের এক বিবৃতিতে বলা হয়, অভ্যন্তরীণ জ্বালানি বাজারে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখা, তেল পরিশোধনের অর্থনীতিকে সমর্থন ও মোটর গ্যাসোলিনের গ্রে এক্সপোর্ট বন্ধের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

২০২৩ সালে রাশিয়া ৪৩ দশমিক ৯ মিলিয়ন মেট্রিক টন পেট্রোল উৎপাদন করে। এর মধ্যে রপ্তানি করে ৫ দশমিক ৭৬ মিলিয়ন মেট্রিক টন, যা মোট উৎপাদনের ১৩ শতাংশ।

রাশিয়ান পেট্রোলের বৃহত্তম আমদানিকারক মূলত আফ্রিকার দেশগুলো। যার মধ্যে অন্যতম হলো নাইজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়া। সংযুক্ত আরব আমিরাতও রাশিয়া থেকে পেট্রোল আমদানি করে থাকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর