1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

উপজেলা প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি কম

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : প্রথম ধাপে ১৩৯ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।ভোটার উপস্থিতি খুবই নগন্য। এরমধ্যে দুপুর ১২টা পর্যন্ত ১৫-২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে আমাদের মাঠপর্যায় থেকে জানানো হয়েছে। একেক জায়গায় একেক রকম ভোট পড়েছে।

বুধবার (৮ মে) নির্বাচন ভবনে উপজেলা ভোট নিয়ে ব্রিফিংকালে এ কথা বলেন ইসি সচিব।

তিনি বলেন, প্রকৃত হার আরও পরে পাবো আমরা। কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। দু-একটি ঘটনা যেখানে ঘটেছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।

ইসি সচিব আরও বলেন, খাগড়াছড়ির লক্ষিরছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা হয়। এতে সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া বগুড়ায় অবৈধভাবে ভোট দেওয়ায় একজন প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে। আর দু-এক জায়গায় যে ঘটনা ঘটেছে তাতে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।

এখন পর্যন্ত প্রত্যাশার চেয়ে ভোট কম পড়েছে বলে জানিয়েছেন মো. জাহাংগীর আলম। তিনি বলেন, অনেক জায়গায় সকালে বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন ছিল, চরাঞ্চলে ঝড়ের কারণে রাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। ফলে দুপুর পর্যন্ত আমরা যে রকম প্রত্যাশা করেছি, ভোট তার চেয়ে কিছু কম পড়েছে। দুপুর দুটা থেকে চারটা পর্যন্ত ভোট বেশি পড়ে।

তিনি আরও বলেন, আমরা শঙ্কা করেছিলাম ইভিএম হয়তো ঠিকমতো কাজ করবে না। কিন্তু আল্লাহর রহমতে ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর