1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ব্যাটারিচালিত রিকশা চালানো বিষয়ে আপিল করবে সরকার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চালানো সীমিত করার বিষয়ে হাইকোর্টের আদেশের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবে সরকার।

রোববার (২৪ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরকারের আপিলের সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আমরা আশা করি, এ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে ইতিবাচক সিদ্ধান্ত পাবো।

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ হওয়া ঘিরে চলা ঘটনাকে সমন্বয়হীনতা বলে মনে করেন কি না- এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি এখন আদালতে আছে। সরকার আইনি প্রক্রিয়ায় সমাধান চায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর