1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা থাকবে,শনিবার খোলা রাখার সিদ্ধান্ত অস্থায়ী

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

বিজনেস ডাইজেস্ট প্রতিবেদক: যদি শিক্ষাদিবস কমে যায়, তাহলে শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা রাখা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার বিজনেস ডাইজেস্টের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী ৪ মে থেকে মাধ্যমিক স্তরে স্কুল খোলা রাখার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেটা অস্থায়ী।

এর আগে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন কারিকুলামের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের শিক্ষাদিবস যদি আরো কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেয়া হবে।

এছাড়া সারাদেশে ২ মে পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মন্ত্রণালয়ের আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এর ফলে প্রাথমিকের মতোই আগামীকাল বৃহস্পতিবার অবধি মাধ্যমিকের সব প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

এর আগে গত সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২ মে অবধি সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে। আর শিক্ষা মন্ত্রণালয় ঢাকাসহ দেশের তাপপ্রবাহ প্রধান ২৭টি জেলায় মঙ্গলবার ছুটি ঘোষণা করে। একই দিন স্ব-প্রণোদিত হয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ একটি আদেশ দেন। তাতে বলা হয়, চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদরাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর