1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গভীর রাতে সাগরে এলপিজি বহনকারী জাহাজে আগুন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এলপিজি বহনকারী ‘সুফিয়া’ ও ‘ক্যাপ্টেন নিকোলাস’ নামের দুটি জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই জাহাজের নাবিকদের উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের (চট্টগ্রাম) ক্যাপ্টেন মো. জহিরুল হক।

তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড টাগ শিপ, তিনটি মেটাল শার্ক অগ্নিনির্বাপণে কাজ করছে।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘গভীর সাগরে নোঙর করা জাহাজে আগুনের খবর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে জানানো হয়েছে।’

সিনিয়র নাবিক আতিক ইউ খান জানিয়েছেন, লাইটারিং অপারেশন শেষে এলপিজি ক্যারিয়ার্স সোফিয়াকে মাদার ভেসেল নিকোলাস থেকে আলাদা করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তিনি বলেন, ১২ দিনের ব্যবধানে দেশের চারটি জাহাজে পরপর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা নাশকতা কি না- তা যাচাই করা উচিত।

এর আগে চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল বহনকারী বাংলাদেশ শিপিং করপোরেশনের দুটি জাহাজে অগ্নিকাণ্ড ঘটে। পরপর পৃথক দুটি ঘটনায় বিএসসি নাশকতার আশঙ্কা করছিল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর