1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পূজামণ্ডপে হামলা, আহতদের দেখতে হাসপাতালে তথ্য উপদেষ্টা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাইকারীদের হামলায় আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতালে ছুটে যান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) রাতে ওই মণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটে ও ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অন্তত চারজন আহত হন।

হাসপাতালে গিয়ে নাহিদ ইসলাম বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে ও চিকিৎসার সব খরচ বহন করবে সরকার। পাশাপাশি দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা নাশকতা করার চেষ্টা করছে, কিন্তু আমরা সেই সুযোগ তাদের দিবো না। দুষ্কৃতিকারী যেই হোক, তাদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। বক্তব্য দেওয়ার পর তিনি তাঁতীবাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন।

শুক্রবার রাতে চার-পাঁচজন দুষ্কৃতিকারী তাঁতীবাজার পূজামণ্ডপে পেট্রোলবোমা বিস্ফোরণের চেষ্টা করেন। তারা একটি বোমা ছুড়লেও, সেটা বিস্ফোরিত হয়নি।

বোমা নিক্ষেপকা‌রীকে স্থানীয় জনগণ ধাওয়া দিয়ে ধরে ফেললে তার সহযোগীরা ছুরি দিয়ে কয়েকজনকে জখম করে পালিয়ে যান। এতে অন্তত চারজন আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্য উপদেষ্টা মিটফোর্ড হাসপাতালে ছুটে যান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর